Ivy Recipe 1

Please Visit Our website.

Ivy Recipe 2

Please Visit Our website.

Ivy Recipe 3

Please Visit Our website.

Ivy Recipe 4

Please Visit Our website.

Ivy Recipe 5

Please Visit Our website.

Wednesday, June 29, 2016

( ভিডিও সহ ) ঈদ স্পেশাল রেসিপি ফিরনি

উপকরণ: 
তরল দুধ ২ লিটার,
গুঁড়া দুধ ঘন করে গুলিয়ে নেওয়া ১ কাপ,
কনডেন্সড মিল্ক ১ কৌটা,
জাফরান এক চিমটি,
কাঠবাদাম,
কাজুবাদাম,
পেস্তা কুচি, কিশমিশ,
এলাচি,
দারুচিনি পরিমাণমতো,
পোলাও চাল আধা কাপ (চাইলে গুড়ো করে দিতে পারেন) ।





প্রণালি: 
তরল দুধ পাত্রে ঢেলে এলাচি, দারুচিনি ইত্যাদি দিয়ে নাড়ুন। কিছুক্ষণ নেড়ে গুলিয়ে রাখা পাউডার দুধ ঢেলে দিন। ঘন হয়ে এলে চাল দিয়ে নাড়ুন। কনডেন্সড মিল্ক দিন। দু-তিন বলক ওঠার পর ঘন হয়ে আসবে।
কনডেন্সড মিল্ক দিলে আর চিনি দরকার হয় না, তবে আরও বেশি মিষ্টি খেতে চাইলে চিনি দিন। কিশমিশ, জাফরান ও অল্প পরিমাণে বিভিন্ন বাদাম কুচি ঢেলে নেড়ে নিন। ঘন হয়ে ঘ্রাণ ছড়ালে নামিয়ে নিন।

এবার পাত্রে ঢেলে বাকি বাদাম কুচি, জাফরান ওপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

ভিডিও দেখুন











( ভিডিও সহ ) এরাবিয়ান খাবার বাসবুসা তৈরির সহজ রেসিপি

বাসবুসা একটি এরাবিয়ান খাবার। অনেকেই হয়ত এই নামে একে চিনেন না। সুজি দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই খাবারটি। আর খেতে খুবই সুস্বাদু খাবারটি সবারই খুব ভাল লাগবে।তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয় বাসবুসা আর তৈরি করে নিজে খান ও খেতে দিন আপনার প্রিয়জনদের।

উপকরণসমূহ

সুজি -১ কাপ
নারকেল কোরা -১ কাপ
ময়দা -১/২ কাপ
টক দই -২ টেবিল চামচ
বেকিং পাউডার -২ চা চামচ
ডিম – ২ টা
মাখন – ১/২ কাপ
লেবুর খোসা কুচি -১ টেবিল চামচ
চিনি -১/২ কাপ
সিরার জন্য
চিনি -২ কাপ
পানি -১ কাপ
লেবুর রস -২ টেবিল চামচ



প্রস্তুত প্রনালী

– প্রথমে সিরার উপকরন বাদে বাকি সবউপকরন এক সাথে ভালো ভাবে মাখিয়ে ৮” মোল্ডে ঢেলে ফ্রিজে ১/২ ঘন্টা রাখতে হবে। ওভেন ১৯০ প্রি হিট করতে হবে।
– এবার মোল্ড টা ফ্রিজ থেকে বার করে ৪০ মিনিট ওভেনে বেক করতে হবে।
– এবার সিরাটা বানিয়ে ওভেন থেকে বাসবুসাটা বার করে গরম থাকতেই তাতে সিরাটা ঢেলে দিতে হবে।
– বাসবুসাটা সব সিরাটা টেনে নিলে একটু ঠান্ডা হলে টুকরা টুকরা করে কেটে উপরে পেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করি এই মজাদার কেক।

ভিডিও সহ রেসিপি
















Tuesday, June 28, 2016

( ভিডিও সহ ) শত বছরের ঐতিহ্য সৌদি ইফতারি 'খেবচা'

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে  মদিনার বিত্তবানরা প্রতিদিন ইফতারের আয়োজন করেন।  এ আয়োজনকে বিশ্বের সবচেয়ে বড় ইফতারের আয়োজন দাবি করেছে আরব নিউজ। আরব নিউজ সুত্রে জানা যায় প্রতিদিন এখানে প্রায় ২,৫০,০০০ হাজার যিয়ারত কারিদের জন্য ইফতারের আয়োজন করা হয়। 

তথ্যানুসন্ধানে জানা যায়, শত বছরের এই ঐতিহ্যকে ধরে রাখতে বিভিন্ন ধরনের খাবার পরিবেশনের প্রতিযোগিতা শুরু হয়। মসজিদে নববীর রাস্তায় রাস্তায় শিশুরা দাঁড়িয়ে যায় ইফতার নিয়ে। প্রতিদিন আসরের নামাজের পর থেকে শুরু হয় ইফতারের পরিবেশনের প্রস্তুতি।

সাধারণত মসজিদের ভিতর খেবচা (সৌদি আরবের জাতীয় খাবার), খাবারের মধ্যে থাকে, খেজুর, লেবান, টক দহি, শরবত, ফল, লাচ্ছি, রুটি, চা, কফি, গাহওয়, আর তৃষ্ণা নিবারনে থাকে জমজমের পানি। আর মসজিদের বাহিরের ময়দানে থাকে খেবসা (সৌদি আরবের জাতীয় খাবার) সহ উপরোক্ত আইটেম গুলো। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নবী প্রেমীদের আপ্যায়নে দুপুর থেকে শুরু হয় ইফতার বানানোর কাজ, কেউ নিজ বাড়ীতে, কেউ রেস্টুরেন্ট থেকে ইফতার বানিয়ে পরিবেশন করেন। তবে এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশীরাও পিছিয়ে নেই।






Monday, June 27, 2016

( ভিডিও সহ ) রেস্টুরেন্টের মত ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই এখন ঘরেই

ফাস্টফুড আইটেম খেতে গেলে সাথে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার না দিয়ে থাকতে পারেন না কেউই। অনেকে আবার শুধু ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করেন। বন্ধু বান্ধবের আড্ডায় কিংবা বিকেলে একটু হালকা নাস্তায় ফ্রেঞ্চ ফ্রাই সকলেই বেশ পছন্দ করেই খান। বিশেষ করে বাচ্চাদের কাছে ফ্রেঞ্চ ফ্রাই বেশ পছন্দের একটি খাবার। অনেকেই বাসায় ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিতে পারেন, কিন্তু সমস্যা হলো রেস্টুরেন্টের মতো তা বেশি ক্রিসপি হয় না। তাই আজকে শিখে নিন রেস্টুরেন্টের স্বাদের ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই তৈরির বিশেষ পদ্ধতিটি।


উপকরণঃ
- লম্বাটে বড় আকারের আলু ৪ টি (খোসা সহজেই উঠে আসে এমন আলু)
- পানি
- লবণ স্বাদমতো
- তেল ভাজার জন্য





প্রস্তুত প্রণালি ভিডিও সহ
















( ভিডিও সহ ) রেস্টুরেন্টের মত ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই এখন ঘরেই2

ফাস্টফুড আইটেম খেতে গেলে সাথে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার না দিয়ে থাকতে পারেন না কেউই। অনেকে আবার শুধু ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করেন। বন্ধু বান্ধবের আড্ডায় কিংবা বিকেলে একটু হালকা নাস্তায় ফ্রেঞ্চ ফ্রাই সকলেই বেশ পছন্দ করেই খান। বিশেষ করে বাচ্চাদের কাছে ফ্রেঞ্চ ফ্রাই বেশ পছন্দের একটি খাবার। অনেকেই বাসায় ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিতে পারেন, কিন্তু সমস্যা হলো রেস্টুরেন্টের মতো তা বেশি ক্রিসপি হয় না। তাই আজকে শিখে নিন রেস্টুরেন্টের স্বাদের ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই তৈরির বিশেষ পদ্ধতিটি।


উপকরণঃ
- লম্বাটে বড় আকারের আলু ৪ টি (খোসা সহজেই উঠে আসে এমন আলু)
- পানি
- লবণ স্বাদমতো
- তেল ভাজার জন্য






 প্রস্তুত প্রণালি ভিডিও সহ























ঈদ স্পেশাল রেসিপি কুনাফা ভিডিও সহ

ঈদ স্পেশাল রেসিপি কুনাফা :
'কুনাফা' নামটা অনেকের কাছে অপরিচিত লাগছে। অনেকে ভাবছেন এটা জাতীয় খাবার। 'কুনাফা' মূলত আরবীয় একটি মিষ্টি জাতীয় খাবার যা রমজান মাসে খুবই জনপ্রিয়তা পায় আরব দেশে। আমরা বাঙালিরাও মিষ্টি পাগল জাতি।

নানা ধরনের মিষ্টি জাতীয় খাবার আমরা বেশ পছন্দ করি। আর নতু খাবারের স্বাদ গ্রহণ করতে কার না ভালো লাগে। আজকে চলুন এই ভিনদেশী ভিন্ন স্বাদের মিষ্টি একটু চেখে দেখা যাক। তাই ঝটপট  শিখে নিন একেবারেই ঝামেলাবিহীন খুব সহজে আরবীয় মিষ্টি ‘কুনাফা’ তৈরির রেসিপিটি।









ভিডিও উপভোগ করুন
















Sunday, June 26, 2016

এরাবিয়ান খাবার বাসবুসা তৈরির সহজ রেসিপি

বাসবুসা একটি এরাবিয়ান খাবার। অনেকেই হয়ত এই নামে একে চিনেন না। সুজি দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই খাবারটি। আর খেতে খুবই সুস্বাদু খাবারটি সবারই খুব ভাল লাগবে।তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয় বাসবুসা আর তৈরি করে নিজে খান ও খেতে দিন আপনার প্রিয়জনদের।

উপকরণসমূহ

সুজি -১ কাপ
নারকেল কোরা -১ কাপ
ময়দা -১/২ কাপ
টক দই -২ টেবিল চামচ
বেকিং পাউডার -২ চা চামচ
ডিম – ২ টা
মাখন – ১/২ কাপ
লেবুর খোসা কুচি -১ টেবিল চামচ
চিনি -১/২ কাপ
সিরার জন্য
চিনি -২ কাপ
পানি -১ কাপ
লেবুর রস -২ টেবিল চামচ



প্রস্তুত প্রনালী

– প্রথমে সিরার উপকরন বাদে বাকি সবউপকরন এক সাথে ভালো ভাবে মাখিয়ে ৮” মোল্ডে ঢেলে ফ্রিজে ১/২ ঘন্টা রাখতে হবে। ওভেন ১৯০ প্রি হিট করতে হবে।
– এবার মোল্ড টা ফ্রিজ থেকে বার করে ৪০ মিনিট ওভেনে বেক করতে হবে।
– এবার সিরাটা বানিয়ে ওভেন থেকে বাসবুসাটা বার করে গরম থাকতেই তাতে সিরাটা ঢেলে দিতে হবে।
– বাসবুসাটা সব সিরাটা টেনে নিলে একটু ঠান্ডা হলে টুকরা টুকরা করে কেটে উপরে পেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করি এই মজাদার কেক।















Source : BD Ramani

মজার রেসিপি সুজির কেক

উপকরণ –
১ কাপ সুজি
২ কাপ চিনি
দেড় কাপ কোড়ানো নারকেল
হাফ কাপ দুধ
১ কাপ মাখন
৩ চামচ ভ্যানিলা এসেন্স
১ চামচ ময়দা
সামান্য বেকিং পাউডার
সামান্য নুন
৩টি ডিম
প্রনালী :       
প্রথমে মিক্সারে নারকেল ও ভ্যানিলা এসেন্স বেটে নিন।
এবার একটি পাত্রে বাটার ও চিনি ভালোভাবে মিশিয়ে নিন।
অন্য একটি বাটিতে ডিম ফাটিয়ে দিন।
এবার চিনি ও বাটারের মিশ্রণের মধ্যে ডিম ঢেলে দিন।
এবার ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিনয
বাটিতে এবার সুজি মেশান।
এবার তাতে কোড়ানো নারকেল মেশান।
তাতে সামান্য নুন ও বেকিং পাউডার ও ভ্যানিলা এসেন্স দিন।
ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিন।
এবার বাটিতে দুধ মেশান।
বেকিং প্যান নিন।
প্যানের গায়ে সামান্য মাখন ও ময়দা লাগিয়ে নিন।
এবার তাতে ব্যাটার দিয়ে ওভেনে বেক করতে দিন।

ব্যাস, তৈরি বাথ কেক।চায়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

















Source : bangla.eenaduindia.com

ঈদ স্পেশাল রেসিপি নওয়াবি বিরিয়ানি

চলে এলো ঈদ। ঈদের দিন দুপুরে অনেকেই হয়তো সুন্দর লোভনীয় আর স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। ঈদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেয় বাহারি সব রেসিপি । এমন রান্না যা সবাই খেয়ে বলবে ওয়াও আজ সত্যিই ঈদ। তাই এবার ঈদে আপনার বাসায় রান্না করুন স্পেশাল রেসিপি নওয়াবি বিরিয়ানি।


নওয়াবি বিরিয়ানি প্রস্তুত প্রণালী

উপকরণ:
১. বাসমতি চাল ১ কেজি,
২. খাশির মাংস(ছোট টুকরো করে কাটা) ২ কেজি,
৩. পেঁয়াজ কুঁচি ৭টি, আদা রসুন বাটা ২ চা চামচ,
৪. গরম মসলা গুঁড়া ১ চা চামচ, শুকনো মরিচ ৫টি,
৫. দারুচিনি ৩ টুকরো, দই ২ কাপ (ফেটানো),
৬. এলাচ ৫টি, গোল মরিচ ৮টি, লবঙ্গ ৮টি,
৭. শাহীজিরা ১ চা চামচ,
৮. হলুদ গুঁড়া আধা চা চামচ,
৯. জাফরান সামান্য সঙ্গে আধা কাপ দুধ,
১০. ধনে বা পুদিনাপাতা কুঁচি ১ চা চামচ,
১১. আলুবোখারা, কিসমিস,
১২. বাদাম, শুকনো ফল, ঘি, লবণ স্বাদ মতো।




প্রণালী:
পাত্রে ঘি গরম করে আলুবোখারা, কিসমিস, বাদাম, শুকনো ফল একটু লবণ দিয়ে ভেজে তুলুন। এবার পেঁয়াজ বেরেস্তা করে নিন। দই, আদা পেঁয়াজ-রসুন-পেস্ট, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে মাংস মেরিনেট করে রাখুন। একটি পাত্রে ঘি গরম করে মাংস দিয়ে রান্না করুন। এবার অন্য একটি পাত্রে ঘি গরম করে গোটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে চাল দিন। এখন লবণ দিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে পোলাও রান্না করুন। লক্ষ রাখবেন যেন পোলাও কিছুটা কম সিদ্ধ হয়। বড় একটি পাত্রে প্রথমে কিছু পোলাও তারপর মাংস দিয়ে একটু একটু গরম মসলার গুঁড়া দিন, এভাবে কয়েকটি লেয়ার করুন। জাফরান ভেজানো দুধ দিয়ে দিন।
সবশেষে ভাজা আলুবোখারা, কিসমিস, বাদাম, শুকনো ফল দিন এবার ২০ মিনিটের জন্য চুলার আচঁ কমিয়ে পাত্রের মুখে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন।
নওয়াবি বিরিয়ানি সার্ভিং ডিশে তুলে ওপরে ধনে বা পুদিনাপাতা কুঁচি ছড়িয়ে গরম গরম পরিবেষণ করুন।




Source : fns24

Saturday, June 25, 2016

ঈদ স্পেশাল রেসিপি চিলি চিকেন

উপকরণঃ 
মুরগির মাংস ৫০০ গ্রাম,
৪ চামচ ভিনিগার,
৬ চামচ সোয়া সস,
৪ চামচ টম্যাটো সস,
২ চামচ চিলি সস,
পিঁয়াজ কুচোনো (৮ টা),
লঙ্কা কুচোনো(৪ টে),
ক্যাপসিকাম কুচোনো (২ টো),
সাদা তেল,
নুন ও
মিষ্টি প্রয়োজন মতো।

প্রণালীঃ
প্রথমে ভালো করে মাংস ধুয়ে নিয়ে তাতে ভিনিগার, সোয়া সস, টম্যাটো সস, চিলি সস দিয়ে মাখিয়ে রাখতে হবে ঘণ্টা খানেক।
এবার কড়াই তে পরিমাপ মতো সাদা তেল দিয়ে গরম হয়ে এলে কুচোনো পিঁয়াজ ছেড়ে ধীরে ধীরে ভেজে লাল করে নিতে হবে। এবার ক্যাপসিকাম কুচোনো ওর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তার পর ম্যারিনেট করা মাংস দিয়ে নাড়তে হবে খুব ভালো করে।ঝোল কিছুক্ষণ পর ফুটতে আরম্ভ করলে তাতে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলেই তৈরি রান্না।এবার নামিয়ে পরিবেশন করতে হবে ফ্রায়েড রাইস এর সাথে গরম চিলি চিকেন।


















Source : মায়ের হাতের রান্না

Friday, June 24, 2016

শাহ্জানি বিরিয়ানি

উপকরণ :

বাসমতি চাল ৫০০ গ্রাম, 
আদাবাটা ১ টেবিল-চামচ, 
খাসির রানের মাংস ১ কেজি, 
রসুনবাটা ১ চা-চামচ, 
টকদই ১ কাপ, 
জিরা-বাটা ১ চা-চামচ, 
কেওড়া জল ৪ টেবিল-চামচ, 
এলাচি-দারচিনি-জয়ফল-জয়ত্রী-শাহী জিরাগুড়া ১ চা-চামচ, 
জাফরান সিকি চা-চামচ,
ঘি আধা কাপ , 
চিনি ১ টেবিল-চামচ, 
তেল আধা কাপ, 
লবন স্বাদমত, 
পিয়াজ কুচি আধা কাপ, 
ঘোল মরিচের গুড়া আধা চা চামচ, 
নারকেলের দুধ ২ কাপ, 
মাওয়া সিকি কাপ, 
কাজুবাদাম কুচি সিকি কাপ, 
শাহিজিরা আধা চা-চামচ, 
কাঠবাদাম কুচি সিকি কাপ, 
কাচামরিচ ৬-৭ টি, 
কিশমিশ সিকি কাপ , 
তরল দুধ আধা কাপ।


  
প্রণালী: 

চাল ২০ মিনিট ভিজিয়ে জল ঝরিয়ে নিন। জাফরান ১ টেবিল-চামচ কেওড়া জল ও আধা কাপ দুধ দিয়ে ভিজিয়ে রাখুন। চালের চার গুন জল হাড়িতে দিয়ে তাতে লবন, শাহিজিরা, দারুচিনি ও এলাচ দিয়ে সাথে চালগুলো দিয়ে ফুটিয়ে নিন। চাল সামান্য শক্ত থাকতে কাচামরিচ দিয়ে নামিয়ে জল ঝরিয়ে নিন। 
অন্য পাত্রে ২ টেবিল-চামচ ঘি দিয়ে সব বাদাম ও কিশমিশ দিয়ে ভেজে নিন। মাংস ধুয়ে জল ঝরিয়ে টকদই দিয়ে মেখে ১০ মিনিট রেখে দিন। হাড়িতে পিয়াজ বাদামী করে ভেজে অর্ধেক তুলে রেখে দিন। বাকি বেরেস্তার মধ্যে সব বাটা ও গুড়া মশলা দিয়ে কষান। এবার মাংস দিয়ে রান্না করুন। নারিকেলের দুধ দিয়ে সেদ্ধ করে নিন। এবার অন্য একটি হাড়িতে সামান্য ঘি দিয়ে অর্ধেক রান্না করা চাল বিছিয়ে তার উপর রান্না মাংস দিন।বেরেস্তা চিনি দিয়ে মাখিয়ে ছড়িয়ে দিন। সঙ্গে বাদাম ও দুধে ভেজানো জাফরান ছিটিয়ে দিন। সবার উপরে ঘি গলিয়ে ছেড়ে দিন। ১৫-২০ মিনিট তাওয়ার উপর হাড়ি বসিয়ে ঢেকে দিয়ে দমে বসান। খেয়াল রাখতে হবে এ সময় ঢাকনা খোলা যাবেনা। এবার নামিয়ে পরিবেশন পাত্রে কিছু ভাজা বাদাম, কিশমিশ ও বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।











Source : 24newsmedia 

Wednesday, June 22, 2016

বাহারি বেগুন রেসিপি

বেগুন ভাজা, বেগুন পোড়া কিংবা পাঁচ মিশালি তরকারি এরমধ্যেই ঘোরাফেরা করে বাঙালি বেগুন। তবে বেগুন নিয়ে এবার দিদিগিরি দেখান আপনার হেঁশেলে। নতুন রেসিপি বাহারি বেগুন। ঝটপট পড়ে নিয়ে তৈরি করে ফেলুন।

রান্না করতে কী কী লাগবে?

ছোট বেগুন ৫০০ গ্রাম
ক্যাপসিকাম ১ টি বড়
কাঁচা লঙ্কা ১০ গ্রাম
সরষের তেল ১ কাপ
নারকেল কোরা ৫০ গ্রাম
ধনে গুঁড়ো ১ চামচ
জিরে গুঁড়ো ১ চামচ
সাদা মরিচ গুঁড়ো ১ চামচ
শুকনো লঙ্কা ১ চামচ
হলুদ গুঁড়ো ১ চামচ
আদা বাটা ২ চামচ
রসুন ১ চামচ
তিল ৪ চামচ
কাজুবাদাম ২ চামচ
কড়াইশুঁটি ২০ গ্রাম
তিল, কাজুবাদাম আর কড়াইশুঁটি একসঙ্গে বাটা
তেঁতুল ক্কাথ ২ চামচ
দই ৫০ গ্রাম
মেথি ৫ গ্রাম
গোটা সরষে ২ গ্রাম
শুকনো লঙ্কা ৫ টি
নুন স্বাদ মতো



কীভাবে রান্না করবেন:
প্রথমে ক্যাপসিকাম সরু ও লম্বা করে কুচিয়ে নিন।এবার বেগুন পরিষ্কার করে ধুয়ে আধখানা করে কেটে নিন। বেগুনগুলো কাঁচা লংকার সঙ্গে হালকা করে ভেজে নিন।
একটা পাত্রে তেল গরম করুন। মেথি ফোড়ন দিন। আদা, রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। ধনে গুঁড়ো, শুকনো লংকা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো আর দই দিয়ে নাড়তে থাকুন।
একটু পর তিল, নারকেল, কাজুবাদাম বাটা আর মরিচ দিন। নাড়তে থাকুন। শেষে বেগুন, ক্যাপসিকাম কুচি, কাঁচা লংকা ও তেঁতুলর ক্কাথ দিয়ে নাড়ুন। গ্রেভি ঘন হলে শুকনো লংকা ও গোটা সরষে ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।











Source : Tinpagol

মেক্সিকান ফাহিতা

উপকরণ:
দুই চামচ সাদা তেল,
মুরগীর বুকের মাংশ ৫০০ গ্রাম,
একটা বড় পেয়াজ ৩/৪ মিমি ফালি করা,
লাল হলুদ বেল পেপার এগুলিও একই ভাবে ফালি করা,
আধা চা চামচ জিরা ভাজা,
একচামচ প্যাপরিকা,
একচিমটি ক্যায়ান,
দুই টেবেল চামচ ঊরচেস্টা সায়ার সস,
লেবুর রস আধা টেবিল চামচ,
লবন, আর
গোল মরিচ স্বাদানুসারে।
আটটি রুটি।
 
 প্রণালী:
প্যানে তেল দাও তাতে ধুয়ে পানি শুকিয়ে নেওয়া ফালি করা মুরগীর বুকের মাংশ দাও, ভাজ মুরগীর মাংশের গোলাপী ভাব দুর হওয়া পর্যন্ত (৪/৫মিনিট) এইটা কিমা দিয়েও করা যায় সেক্ষেত্রে বাদামী হওয়া পর্যন্ত ভাজ, এইবার সব মশালা দিয়ে দাও, মাংশের সাথে মিশে গেলে এবার সব্জী আর পেয়াজ এর ফালি দিয়ে স্টিইর ফ্রাই কর। ৩/৪ মিনিট।লবন চেক কর। হয়ে গেল।








source : Tinpagal

টক দইয়ের শরবত

প্রয়োজনীয় উপকরনঃ (তিন গ্লাসের জন্য)
– টক দই ফেটানো এক গ্লাস
– পুদিনা বাটা এক চা-চামচ
– কাঁচা মরিচ বাটা আধা চা-চামচ (মরিচ বেশী ঝাল হলে কম দেয়াই ভাল)
– বিট লবণ আধা চা-চামচ,
– চিনি এক চামচ (বেশি কম ইচ্ছানুযায়ী হতে পারে)
– গোল মরিচের গুড়া এক চিমটি
– ঠাণ্ডা পানি দুই গ্লাস
– লবণ (স্বাদ মত)
 




প্রণালীঃ
সব কিছু ব্লেন্ডারে দিয়ে ভাল করে মিশিয়ে নিন।ছাকুনীতে ছেকে নিয়ে পরিবেশন করুন।



Source : udrajirannaghor

নারকেলের লাড্ডু

উপকরণঃ
দেড় কাপ নারকেল কোরানো
দেড় কাপ দুধ
১/২ কাপ চিনি
১/২ কাপ কোকোনাট পাউডার




 প্রস্তুত প্রণালিঃ
প্রথমে একটি প্যানে দুধ ও কোরানো নারিকেল দিয়ে জ্বাল দিন।
মাঝারী আঁচে ৮/১০ মিনিট নাড়তে থাকুন।
চিনি দিয়ে আরো কিছুক্ষণ নাড়ুন।
চিনিটা একটু আঠালো হয়ে এলে চুলা থেকে নামিয়ে ফেলুন।
হাতে সহনীয় গরম থাকতে নারিকেলের মিশ্রণটি হাতের তালুতে নিয়ে লাড্ডুর আকৃতি দিন।
লাড্ডুগুলোকে শুকনো নারিকেলের পাউডারে গড়িয়ে নিন।
হয়ে গেলো মজাদার নারিকেলের লাড্ডু।












Source : মায়ের হাতের রান্না